দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জানুয়ারি থেকে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা বার্সেলোনার

জানুয়ারি থেকে স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, ২৯ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): মৌসুমের শুরুতেই স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। তবে বার্সেলোনার হয়ে দানি ওলমোর মৌসুমের দ্বিতীয়ভাগে খেলা নিয়ে আশঙ্কা জেগেছে। এই স্প্যানিশ ফরোয়ার্ডকে নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। মৌসুমের শেষ পর্যন্ত তার নিবন্ধন বাড়ানোর জন্য আবেদন করেছিল বার্সা। সেটি বাতিল করে দিয়েছে আদালত।

 

৫ কোটি ৭০ লাখ ট্রান্সফার ফিতে লাইপজিগ থেকে বার্সেলোনায় যোগ দেন ওলমো। প্রায় ১০ বছর পর তিনি পুরোনো ঠিকানায় ফিরলেও, ক্লাবের আর্থিক দুরাবস্থার কারণে তাকে লা লিগায় নিবন্ধন করাতে পারছিল না কাতালান ক্লাবটি।

 

পরে আন্দ্রেস ক্রিস্টেনসেন চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়লে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওলমোর অস্থায়ী নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। ২০০৭-২০১৪ পর্যন্ত ক্লাবটির যুব একাডেমিতে খেলা এই ফুটবলারের নিবন্ধনের জন্য আদালতে আবেদন করে বার্সেলোনা। তবে তা খারিজ হয়ে গেছে।

 

২০২৩ সালে মূল দলে মিডফিল্ডার গাভিকে নিবন্ধন করা নিয়েও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল বার্সেলোনা। তবে সেবার আদালতের রায় তাদের পক্ষে গিয়েছিল। তবে এবারের রায় তাদের বিপক্ষে গেছে।

 

মৌসুমের জন্য লা লিগায় বার্সেলোনার বার্ষিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪২ কোটি ৬০ লাখ ইউরো। তারা সেই সীমা পার করে ফেলেছে। যার ফলে নতুন খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রে বিধিনিষেধের মুখোমুখি হতে হচ্ছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT