দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগ করছেন

জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগ করছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৭ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

 

গত বছরের অক্টোবরে ইশিবা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি মুদ্রাস্ফীতি মোকাবিলা এবং নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে সংস্কারের অঙ্গীকার করেছিলেন। তবে দায়িত্ব নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক সমীকরণ তার বিপক্ষে যায়।

 

প্রথমে সংসদের নিম্নকক্ষে এলডিপি ও তাদের জোটসঙ্গী কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর পর জুলাইয়ে উচ্চকক্ষেও একই পরিস্থিতি তৈরি হয়। এতে ইশিবার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে এবং তিনি দলের ভেতরে প্রবল সমালোচনার মুখে পড়েন।

 

সপ্তাহখানেক আগে ইশিবার পদত্যাগ নিয়ে জল্পনা ছড়ালেও তখন তিনি তা নাকচ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলীয় চাপ ও সম্ভাব্য ভাঙন এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

 

আগামীকাল সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই ইশিবার সরে দাঁড়ানোকে দলীয় সংকট মোকাবিলার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দলের ভেতরে বিভক্তি ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT