দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাপানের প্রমোদতরীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে

জাপানের প্রমোদতরীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে

হেলথ ডেস্ক, ১২ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে- এমন সন্দেহে জাপানে উপকূলে বিচ্ছিন্ন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। সেখানে নতুন করে ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার এমনটি জানিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ব্যাপারে জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো জানান, নতুন করে ৩৯ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১০ জন নাবিক এবং ১০ জন জাপানি নাগরিক এবং বাকিরা অন্যান্য দেশের। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বুধবার পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১১৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা প্রায় ৪৫ হাজার। এমন অবস্থায় চীনের বাইরে জাপানের জাহাজটিতেই সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে করোনাভাইরাস।

গত মাসের শেষ সপ্তাহে চীনের উপকূল অতিক্রম করে ডায়মন্ড প্রিন্সেস নামের বিশাল প্রমোদতরী। এসময় এক চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন সন্দেহে তাকে চীনে নামিয়ে দেয়া হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়েকোহামায় প্রমোদতরীটি এসে পৌঁছানোর পর দু’সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে।

এতে থাকা সাড়ে তিন হাজারের বেশি লোককে স্বাস্থ্য পরীক্ষা করছে জাপান। করোনা আক্রান্ত রোগীদের স্থানীয় একটি হাসপাতালে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রমোদতরী কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটিকে কোয়ারেন্টাইন করে রাখা হবে। তারপর পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT