দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাপানে ছুরিকাঘাতে নিহত ৩, গুরুতর আহত ১৯ জন

জাপানে ছুরিকাঘাতে নিহত ৩, গুরুতর আহত ১৯ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাপানে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিন জন নিহত এবং ১৯ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জাপানের কাওয়াশাকি শহরে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হামলার কারণ জানা যায়নি। ঘটনার পরই গোটা কাওয়াসাকি জুড়ে জারি হয় সতর্কতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের ছেলেমেয়েরা বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় হামলাকারী (৫০) এলোপাতাড়িভাবে শিক্ষার্থীদের ওপর ও আশেপাশের মানুষকে লক্ষ্য করে হামলা চালায়। এতে ১২ বছরের ছাত্রী ও ৩৯ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যায়। এরপর হামলাকারী নিজেও তার গলায় ছুরিকাঘাত করে আহত হয় ও পুলিশের কাছে আটক অবস্থায় পরবর্তীতে তার মৃত্যু হয়।

জাপান বিশ্বের সবচেয়ে কম সহিংসতাপূর্ণ একটি দেশ। তবে দেশটিতে সম্প্রতি ছুরিজাতীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা কিছুটা বেড়েছে। ২০১৬ সালে জাপানের একটি মানসিক পরিচর্যা কেন্দ্রে সাবেক কর্মীর ছুরিকাঘাতে ১৯জন আহত হন। এর আগে, ২০০৮ সালে টোকিওতে এক ব্যক্তি মার্কেটের ভিড়ের মধ্যে ট্রাক উঠিয়ে দেন ও সবাইকে ছুরিকাঘাত করতে থাকেন। এ ঘটনায় সাতজন মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT