ঢাকা, ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেলমেট পরার কথা স্বীকার করেছেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘হলুদ হেলমেট আমাদের দু-একজন পরেছিল। আমিও পরেছিলাম। আমি অস্বীকার করব না। যখন বড় বড় ইট মারা হচ্ছিল, তখন কিছু হেলমেট পরা হয়েছিল আত্মরক্ষার জন্য।’
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বড় ৩ দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply