দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাবির ঘটনা পদ্মা সেতুর মতো দশা মনে হচ্ছে আমার কাছে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির ঘটনা পদ্মা সেতুর মতো দশা মনে হচ্ছে আমার কাছে : বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করতে আসেন জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অর্থ নিয়ে তো এখনো কিছুই হয়নি। অর্থ নিয়ে যে সমস্ত কাহিনি আমরা শুনছি, এগুলো পদ্মা সেতুর মতো দশা মনে হচ্ছে আমার কাছে।

উপাচার্যের আসার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (ভিসি) যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেছেন, সেদিন থেকেই আমার সঙ্গে ফোনে কথা হয়। প্রায়ই উনি এখানে আসেন, নানা বিষয় নিয়ে আলাপ করি। এমন কোনো স্পেশাল বিষয় ছিল না। এমনি আলাপ-আলোচনা।

উনি পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না, আমরা কিছু শুনিওনি।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন উপাচার্য। প্রবেশ করার সময় এই সাক্ষাৎ পূর্বনির্ধারিত কি না, সাংবাদিকরা জানতে চাইলে উপাচার্য বলেন, এটা পূর্বনির্ধারিত। সাক্ষাৎ শেষে বিকেল ৩টা ১০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি। আপনার পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা করেছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT