দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান সাত দিনের রিমান্ডে

জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান সাত দিনের রিমান্ডে

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নতুন একটি জঙ্গি সংগঠনে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে দুপুরে ডা. শফিককে আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস দমন আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নতুন একটি জঙ্গি সংগঠনকে আর্থিক সহায়তার অভিযোগে সোমবার দিবাগত ভোর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে জামায়াতে ইসলামীর আমিরকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় তিনি ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ডা. শফিকুরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এক মামলায় তাকে গ্রেপ্তার করে সিটিটিসি। একই মামলায় ডা. শফিকুরকেও গ্রেপ্তার করেছে পুলিশের এই বিশেষ ইউনিট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT