দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনকে দ্রুত আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান

জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনকে দ্রুত আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান

ঢাকা, ১৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, জামিনে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল এবং আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। কোনো সন্ত্রাসী আইনের হাত থেকে রক্ষা পাবে না। সে পিচ্চি হেলাল হোক বা ইমন। তাদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অবশ্যই তারা গ্রেপ্তার হবে।’

 

সম্প্রতি এই দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। সর্বশেষ ইমনের বিরুদ্ধে এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় এক নম্বর আসামি করা হয়।

 

ডিবিপ্রধান তার বক্তব্যে বলেন, ‘কোনো চাঁদাবাজ, ছিনতাইকারীদের ঠিকানা এই দেশে হবে না। পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। রাজধানীসহ বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গেল ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবিপুলিশ। এসময় বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।’

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অতিরিক্ত কমিশনার বলেন, ‘কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে আমি ব্যক্তিগতভাবে রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করব ততদিন দেশ ও জনগণের সেবার মানসে থাকব। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না।’

 

তিনি বলেন, ‘আমার হারানোর কিছু নেই। দীর্ঘ ১৮ বছর পুলিশে যে অত্যাচার, নির্যাতন সহ্য করেছিলাম তা থেকে ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের মুক্ত করেছে। এজন্য ছাত্র-জনতার কাছে আন্তরিক কৃতজ্ঞ। বর্তমান সরকার প্রধান শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী সমাদৃত। তার অধীনে আমরা যেসব পুলিশ কাজ করতে পারছি, এজন্য গর্বিত।’

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার দক্ষিণের যুগ্ম-কমিশনার সৈয়দ হারুন অর রশীদ, গোয়ন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, তেজগাঁও গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এবং ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT