দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে কি আলোচনা হয়েছে তা গণমাধ্যমে আলোচনার সুযোগ খুব একটা নেই : বললেন আমীর খসরু

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে কি আলোচনা হয়েছে তা গণমাধ্যমে আলোচনার সুযোগ খুব একটা নেই : বললেন আমীর খসরু

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রবিবার জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির। বিকাল ৩টায় শুরু হওয়া বৈঠকটি ৪টায় শেষ হয়। ঘণ্টা খানেকের সেই বৈঠকের পর তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা গণমাধ্যমে ‘আলোচনার সুযোগ খুব একটা নেই’ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে আমীর খসরুর সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। অন্যদিকে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা।

বৈঠক শেষে আমির খসরু বলেন, ‘জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন। তাকে নিয়ে জার্মান অ্য্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ সমস্ত দিপাক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না।’

‘এই বৈঠকগুলো একান্ত, দ্বিপক্ষীয় বৈঠক। এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো, এটাই প্র্যাকটিস আর কি। এতটুকুই বলি এর বাইরে আর বলার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘যারা বোঝে না তাদের জন্য বলছি—কূটনৈতিকদের দায়িত্ব হচ্ছে এদেশের রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক সংস্কৃতি প্রত্যেকটি বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয়। এটা তাদের দায়িত্ব। এ দায়িত্ব পালনের নতুন কিছু নয়, এটা পূর্ব থেকে হয়ে আসছে আজকেও যা হয়েছে এটা তার অর্থ হিসেবেই হয়েছে।’

নয়াপটনের সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আমীর খসরু বলেন, ‘জয়-পরাজয়তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনো রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবে তখন মানুষের হাতেই থাকবে জয় পরাজয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT