দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
জাল রুপি তৈরির সময় রাজধানী থেকে গ্রেফতার ৩জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

জাল রুপি তৈরির সময় রাজধানী থেকে গ্রেফতার ৩জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

ঢাকা, ১৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর রামপুরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপি তৈরির সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, আসন্ন কোরবানির ঈদে ভারত থেকে আসা গরু কেনাবেচার হাটে এই মুদ্রা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য ছিল তাদের। এদের কাছ থেকে সাড়ে ১৯ লাখ জাল রুপি ও প্রায় এক কোটি রুপি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাজারে প্রচলিত এ ফোর সাইজের কাগজের মধ্যে প্রথমে লাগানো হয় নিরাপত্তা সূতা। এরপর গাম দিয়ে আরেকটি কাগজের সঙ্গে লাগানো হয় সেটি। এই পর্যায়ে কাগজটি প্রিন্টারে দিলেই বের হয়ে আসতে থাকে বিভিন্ন মানের ভারতীয় মুদ্রা।

রাজধানীর রামপুরায় একটি ভাড়া বাসায় গত তিন মাস ধরে এই কাজ করছিল চক্রটি। তবে তাদের মুদ্রা জাল করার ইতিহাস অনেক পুরোনো। চক্রের দুই হোতা খসরু ও রহিম প্রায় দশ বছর ধরে করছে এই কাজ। এর আগে বিভিন্ন সময় টাকা জাল করার দায়ে পুলিশ ও Rab এর হাতে গ্রেফতার হয় তারা। জামিনে বের হয়ে বের এসে এবার শুরু করে ভারতীয় মুদ্রা জাল করার কাজ।

পুলিশ বলছে, কোরবানির পশুর হাটকে টার্গেট করেছিল এই চক্রটি। এরই মধ্যে সীমান্ত এলাকায় একটি চালান পাঠিয়েছিল তারা। কিন্তু যথেষ্ট নিখুঁত না হওয়ায় চালানটি ফেরত আসে। এখন চেষ্টা ছিল আরো নিখুঁতভাবে মুদ্রা তৈরির। এই চক্রের সঙ্গে জড়িত আরো একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT