দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধাক্কার জেরে সংঘর্ষ ও গোলাগুলি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধাক্কার জেরে সংঘর্ষ ও গোলাগুলি

০৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট):  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার দোকানে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপুর দুইটার দিকে ঘটনার সূত্রপাত। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। পুলিশ ঘটনাস্থলে আসছে।

মারামারির সময় পরস্পরকে ঘায়েল করতে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে নামে। শুরু হয় ইট- পাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা গুলি বর্ষণ করতে শুরু করে। প্রায় ১০ রাউন্ড গুলি বর্ষণ করার শব্দ পাওয়া যায়।

আর ভাসানী হলের চারজন শিক্ষার্থীর হাতে চাপাতি নিয়ে ঘুরতে দেখা যায়। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মারামারির এক পর্যায়ে ভিডিও করার কারণে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারতে থাকে ভাসানী হলের ৪৪ তম আবর্তনের সিয়াম। পরে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে।

এ ঘটনায় প্রক্টরিয়াল টিমকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। ঘটনার পর পরই প্রক্টরিয়াল টিমের তিন জন সদস্য উপস্থিত হন। কিন্তু তারা মারামারি ঠেকানোর চেষ্টা না করে উল্টো ভিডিও ধারণ করতে থাকে। প্রায় আধা ঘণ্টা পর প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ঘটনাস্থলে আসেন। এ সময়ও মারামারি ঠেকানোর কোন চেষ্টাই চোখে পড়েনি। উল্টো তাদের সামনেই চাপাতি নিয়ে ঘুরতে দেখা যায় ভাসানী হলের শিক্ষার্থীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT