দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জিয়া কখনই দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক : বলেছেন, তথ্যমন্ত্রী

জিয়া কখনই দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক : বলেছেন, তথ্যমন্ত্রী

ঢাকা, ২০ জুন ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান কখনই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি, যা বিএনপি করছে। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

তিনি বলেন, জিয়া কখনই দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক… কিন্তু বিএনপি জিয়ার মৃত্যুর পর সবসময় ইতিহাস ধ্বংসের চেষ্টা করেছে। আমি তাদের (বিএনপি) স্মরণ করিয়ে দিতে চাই বিদেশেও সুস্পষ্ট দলিলপত্রের ভিত্তিতে বাংলাদেশের সঠিক ইতিহাস লেখা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
এরপর তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘোষণাপত্র পাঠ করার জন্য সেনা সদস্য হিসেবে জিয়াউর রহমানকে আহ্বান জানান উল্লেখ করে বলেন, জিয়া একজন সামরিক কর্মকর্তা হিসেবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের নির্দেশনা অনুসরণ করেছেন।

ড. হাছান বলেন, আসলে বিএনপি’র রাজনীতি মিথ্যার ওপর প্রতিষ্ঠিত এবং দলের জন্মও অবৈধ। এখন বিএনপি’র সংসদ সদস্যরা বলছেন এই সংসদ অবৈধ… কিন্তু তারা সংসদে গিয়েছেন। তাই তারাও এখন সংসদের অবৈধ সদস্য হয়ে গেছেন। তিনি বিএনপিকে একটি অবৈধ দল হিসেবে আখ্যায়িত করে বলেন, কেউ বিএনপিকে রাজপথে দেখতে পায় না, তাদের রাজনীতি নয়াপল্টনে তাদের কার্যালয় কেন্দ্রীক।

বিএনপি নেতা রিজভী আহমেদের বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে সরকার কোন হস্তক্ষেপ করছে না।

তিনি বলেন, বেগম জিয়া ইতোমধ্যেই কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। তার মুক্তির আর কোন বিকল্প পথ নেই, তাই তিনি মুক্তি পাবেন কি পাবেন না, তা একমাত্র আদালতই ঠিক করবেন।

অনুষ্ঠানে এম এ হান্নানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। হান্নান চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রথমে সাংগঠনিক সম্পাদক এবং পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT