দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জি কে শামীমের কার্যালয়ে ১৬৫ কোটি টাকার এফডিআরের নথি জব্দ করেছে র‌্যাব

জি কে শামীমের কার্যালয়ে ১৬৫ কোটি টাকার এফডিআরের নথি জব্দ করেছে র‌্যাব

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের কার্যালয় থেকে ১৬৫ কোটি টাকার এফডিআরের নথি জব্দ করেছে র‌্যাব। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জি কে শামীমের নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসা ঘিরে ফেলে র‌্যাব। চারতলা ওই বাসায় শামীমের কোম্পানির নাম জি কে বি কোম্পানি প্রাইভেট লিমিটেড।

পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১৬৫ কোটি টাকার এফডিআরের নথি জব্দ করে। এছাড়া জব্দ করা হয় এক কোটি ৮০ লাখ টাকা, অস্ত্র, বিদেশি মুদ্রা, মদ, আগ্নেয়াস্ত্র, মাদক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জব্দ করা টাকাগুলো গণনা করা হচ্ছিল।

এর আগে ভোরবেলা অভিযান চালিয়ে শামীমকে আটক করা হয়। কোম্পানির কর্মচারী দিদারুল ইসলাম সাংবাদিকদের জানান, ভোরবেলা থেকেই র‌্যাবের লোকজন এখানে আসেন। শামীমের সাতজন নিরাপত্তারক্ষীর অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করা হয়।

দিদারুল ইসলাম দাবি করেন, দেহরক্ষীদের লাইসেন্স থাকার পরও তাদের এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। নিকেতন এলাকাতে জি কে শামীমের আরেকটি বাসা আছে। ওখান থেকে শামীমকে ডেকে নিয়ে আসা হয় ১৪৪ নম্বর বাসার এই অফিসে। তাকে নিয়ে এখানে অভিযান চালায় র‌্যাব।

রাজধানীর সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় জি কে শামীম প্রভাবশালী ঠিকাদার হিসেবেই পরিচিত। গণপূর্ত ভবনের বেশিরভাগ ঠিকাদারি কাজই নিয়ন্ত্রণ করেন শামীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT