দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জেল কোড মেনেই বেগম জিয়াকে ইফতার দেয়া হচ্ছে : বলেছেন, ওবায়দুল কাদের

জেল কোড মেনেই বেগম জিয়াকে ইফতার দেয়া হচ্ছে : বলেছেন, ওবায়দুল কাদের

ঢাকা, ২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের সাইট অফিসে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল কোড মেনেই ইফতার দেয়া হচ্ছে। জেল হাজতে ইফতার দেওয়ার বিষয় নতুন কিছু নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও জেল কোড মেনে ইফতারি দেওয়া হচ্ছে।

কারাগারে খালেদা জিয়ার জন্য সরকারিভাবে ইফতারির বরাদ্দ ৩০ টাকা হওয়ায় রাজনৈতিক নেতাদের সম্মানে এবার বিএনপি আয়োজিত ইফতারেরও বরাদ্দ ছিল ৩০ টাকা। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইফতারিতে মানুষের বেশি চাহিদা থাকে বলে আমার জানা নাই। এটা নিয়ে রাজনীতি প্রত্যাশিত নয়। তবে খালেদার জিয়ার ইফতারি চাহিদা বেশি থাকলে সংশ্লিষ্টদের কাছে আবেদন করতে পারবেন। খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাকে জেল কোড মেনেই ইফতারি দেওয়া হচ্ছে।

দেশ গভীর সঙ্কটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, দেশ ভালো চলছে। দেশের মানুষ নিরপত্তা ও শান্তি চায়। আমরা দেশের উন্নয়নে কাজ করছি।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তির বিষয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, কুমিল্লা ও টাঙ্গাইলে বেশ কয়েকটি সেতু এবং ওভারপাস উদ্বোধন করেছি। মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করছে। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোয় বিশাল পরিবর্তন এসেছে। এরপরও মির্জা ফখরুলের কিছু বলার থাকলে সংসদে এসে বলতে পারতেন। তাদের বেশ কিছু এমপি ও সংরক্ষিত নারী আসনের এমপি সংসদে আসছেন। তাদের সঙ্গে মির্জা ফখরুল সংসদে আসলে তার কথাগুলো আরো ভালোভাবে উপস্থাপন করতে পারতেন। সংসদে মির্জা ফখরুলের কথা শুধু দেশবাসী নয় সারা বিশ্বের মানুষ শুনতে পেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT