দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
‘জয় শ্রীরাম’না বলায় ভারতে মুসলিম যুবককে হত্যা চেষ্টা

‘জয় শ্রীরাম’না বলায় ভারতে মুসলিম যুবককে হত্যা চেষ্টা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২২ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারতের সংসদে জয় শ্রীরাম স্লোগান এবং পালটা ধর্মীয় স্লোগান নিয়ে বিতর্ক শেষ হয়নি। এরই মাঝে সামনে এল নতুন বিতর্ক। জয় শ্রীরাম স্লোগান না বলায় এক মুসলিম যুবককে মারধর করেছে কট্টর হিন্দুত্বাদীরা। শুক্রবার রাতে দিল্লির রোহিনি এলাকায় এ ঘটনা ঘটে। আক্রান্ত ওই ব্যক্তির নাম মুহাম্মদ মোমিন। ওই দিন রাত আটটা নাগাদ রোহিনী ২০ সেক্টরের কাছে আক্রমণের শিকার হন মোমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাকে দেখে গাড়ি দাঁড় করায় কয়েকজন ব্যক্তি। মোমিন মরে করেছিলেন হয়তো কোনো গন্তব্যের কথা জানতে চাইবেন তারা। কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন। গাড়িতে থাকা তিন ব্যক্তি মোমিনকে জয় শ্রীরাম স্লোগান বলতে বলে। যদিও সেই প্রস্তাবে রাজি হননি তিনি। এরপরেই শুরু হয়ে যায় গালিগালাজ। তারপরে ওই গাড়িটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।

আক্রান্ত মোমিন জানিয়েছেন যে গাড়ির ভিতরে বসে থাকা ব্যক্তিরা তাকে ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম বলার জন্য চাপ দিতে থাকে। তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ওই গাড়ি দিয়ে ধাক্কা দিয়েই মেরে ফেলার চেষ্টা করা হয়। যদিও অতটাও খারাপ কিছু না হলেও তিনি মারাত্মক জখম হয়েছেন। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ডেপুটি পুলিশ কমিশনার এসডি মিশ্র জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT