দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা : আটক ২

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা : আটক ২

হাসিবুর রহমান শিপন-ঝিনাইদহ, ২২ ডিসেম্বর ২০২০ইং  (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপরে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে আতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায়, আলীর মুদি দোকান থেকে দুই হাজার টাকার মালামাল বাকি নেয় একই গ্রামের আশাদুল ইসলাম। গতকাল সোমবার বিকালে আশাদুল ইসলামের নিকট আলী পাওনা দুই হাজার টাকা চায়। এক পর্য্যায়ে তারা দুজন তর্কবির্তকে জড়িয়ে পড়েন।  এর সংগে আশাদুলের পক্ষ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন একই গ্রামের রমজান।

আজ মঙ্গলবার সকালে গ্রামের মাঠে কৃষি কাজ করতে বের হয় আলী। এরই জের ধরে পথিমধ্যে রমজান, রহিম, বিজয়, এনামুল, ফারুক, মানোয়ার, ইকবল জোটবন্ধ হয়ে আলীকে মারধর শুরু করে। খবর পেয়ে আলীর ভাই আতিয়ার, আখতারুজ্জামান এবং তাদের ভাতিজা রিফাত মারামারি ঠেকাতে গেলে তাদেরকে রমজানরা লাঠি দিয়ে পেটাতে থাকে। এদের মধ্যে লাঠির আঘাতে ভাই আতিয়ার ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আখতারুজ্জামান, রিফাত ও আলী নামে তিনজন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ডাকবাংলা ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে এনায়েতপুর গ্রামের আব্দুল মজিদ ও আব্দুর রহিম নামে দুজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT