দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টম-জেন্ডায়া দুই তারকা ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন

টম-জেন্ডায়া দুই তারকা ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন

বিনোদন ডেস্ক,০৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): হলিউডের ‘স্পাইডার-ম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ড। আর ‘ডুন’ খ্যাত অভিনেত্রী জেন্ডায়া। যাদের প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল হলিউডসহ বিশ্ব গণমাধ্যমে। তবে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউই এর আগে মুখ খোলেননি। দেননি সম্পর্ক নিয়ে কোনো রকম বক্তব্য। এবার জানা গেল এ দুই তারকা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান পর্ব সম্পন্ন করেছেন। খবর : পিপল ডটকম

 

টম ও জেন্ডায়ার বাগদানের বিষয়টি সামনে আসে রোববার (৫ জানুয়ারি) গোল্ডেন গ্লোবস রেড কার্পেট থেকে। যেখানে দুজন একসঙ্গে হাজির হন। সেখানেই এই অভিনেত্রীর হাতের অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি চোখে পড়ে সবার। এরপর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি।

 

দুজনের বাগদানের খবরটি নিশ্চিত করেছে সেলিব্রেটি নিউজ সাইট ‘টিএমজেড’। টিএমজেডের প্রতিবেদন অনুসারে, বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো একটি দিনে এই দম্পতি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন।

 

তবে গণমাধ্যমটির সূত্রে আরও জানা গেছে শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসছেন না। প্রথমে বাগদানের পরবর্তী সময়টি তারা নিজেদের মতো করে উপভোগ করবেন। এরপর নিজেদের কাজের প্রকল্প নিয়ে ব্যস্ত থাকবেন। তারপর নিজেদের হাতের সিনেমাগুলোর কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর সবাইকে জানাবেন। পিপল ডটকমকে এমনটাই জানিয়েছে টমের ঘনিষ্ঠজন।

 

এর আগে ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’ মুক্তির পর থেকে প্রেম করছেন এই জুটি। অবশ্য তারা নিজেরা কখনোই এ বিষয়ে কথা বলেননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি সবাইকে নিশ্চিত করে যে, ভালোবাসার সম্পর্কে আছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT