দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টাঙ্গাইলের গোপালপুর পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড : কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের গোপালপুর পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড : কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৫ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কাকলি সিনেমা হল সংলগ্ন পুরাতন পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, সকালের দিকে বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পাশের চারটি হার্ডওয়ার, জুতার দোকান ও গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের গোপালপুর, মধুপুর ও ধনবাড়ীর চারটি ইউনিট কাজে যোগ দিয়ে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার কাকলি সিনেমা হল সংলগ্ন পুরাতন পৌর মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT