দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টিআইবির গবেষণা ‘একপেশে’আর ‘ঢালাও’: বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব

টিআইবির গবেষণা ‘একপেশে’আর ‘ঢালাও’: বলেছেন, মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা, ২৪ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে টিআইবির গবেষণা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেছেন, ‘টিআইবির গবেষণা আর পরিস্থিতি একরকম নয়।’জনপ্রশাসন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনকে ‘একপেশ’ আর ‘ঢালাও’।

আগের দিন ‘জনপ্রশাসনে শুদ্ধাচার: নীতি ও চর্চা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সেখানে টিআইবি বলছে, জাতীয় শুদ্ধাচার কৌশলে জনপ্রশাসন সম্পর্কিত ১১টি কৌশলের মধ্যে বেতন-ভাতা বৃদ্ধিসহ প্রণোদনামূলক বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হলেও দুর্নীতি নিয়ন্ত্রণে জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে এখনো চর্চা শুরু হয়নি।

কোনো কোনো ক্ষেত্রে কৌশলের চর্চা ফলপ্রসূ না হওয়ায় প্রশাসনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া প্রশাসনে রাজনীতিকরণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় পেশাগত উত্কর্ষে ব্যাপক ঝুঁকির সৃষ্টি হচ্ছে।

টিআইবি আরও বলছে, জনপ্রশাসনে পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক বিষয় প্রাধান্য পাচ্ছে, মেধা উপেক্ষিত হচ্ছে। এমনকি বিধিমালায় না থাকলেও পদোন্নতিতে গোয়েন্দা প্রতিবেদনকে গুরুত্ব দেয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তারা যেটা ঢলাওভাবে বলেছেন, পরিস্থিতি ওরকম নয়। আমাদের কাজগুলো ওরকম নয়।’

চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে সচিব বলেন, ‘আমরা অল্প কয়েকজন আছি। সংখ্যাটা খুবই কম, মিনিমাম নাম্বার। এটা মনে হয় এই সময়ে সবচেয়ে কম।’

উপরের পদগুলোতে বেশি পদোন্নতি হলেও নিচের পদগুলো ফাঁকা থাকার বিষয়ে এক প্রশ্নে সচিব বলেন, ‘আমাদের রিক্রুটমেন্ট সেই পরিমাণ ফিলাপ করতে পারছে না। একজন সহকারী কমিশনার পাঁচ বছরের মাথায় ইউএনও হন। মাঝখানের পদগুলো ফাঁকা থেকে যায়। এটা সমস্যা। তার যোগ্যতা হয়, তিনি ইউএনও হন, তিনি তখন ছোট পদে কাজ করবেন কেন?’

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রদান নিশ্চিত করা হচ্ছে না বলেও অভিযোগ টিআইবির। এ প্রসঙ্গে শফিউল আলম বলেন, ‘এটা আমরা দিয়েছি, অনেক দিন চাওয়া হয়নি। চাওয়া হলে দিতে হবে। এটা নিয়ম। এটা জনপ্রশাসন হিসাব রাখে। পাঁচ বছর পর চাইবে দিবে, এটাই নিয়ম। না চাইলে দেয়ার কথা নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT