দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টিকেট কালোবাজারির দায়ে সহকারী স্টেশন মাস্টারকে জরিমানা

টিকেট কালোবাজারির দায়ে সহকারী স্টেশন মাস্টারকে জরিমানা

২৯ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনে কালোবাজারিদের নিকট বিক্রির জন্য রাখা ট্রেনের টিকেটসহ সহকারী স্টেশন মাস্টারকে আটক করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিষ্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। পরে ১০ হাজার টাকা জরিমানা করে তাকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঈদপূর্ব ট্রেনের টিকেট কালোবাজারি রোধে মঙ্গলবার বিকালে শায়েস্তাগঞ্জ রেল জংশনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় কালোবাজারে বিক্রির জন্য রাখা ১১টি টিকেটসহ সহকারী স্টেশন মাস্টার ওয়াহিদুর রহমানকে আটক করেন। পরে ওই সহকারী স্টেশন মাস্টার তার অপরাধ স্বীকার করে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

সহকারী স্টেশন মাস্টার ওয়াহিদুর রহমানের নিকট থেকে উদ্ধার করা ১১ টি ট্রেনের টিকেট প্রধান স্টেশন মাস্টার সাইফুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। পরে যাত্রীদের কাছে বিক্রির নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT