দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, ৩০ ডিসেম্বের ২০২৪ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): টেস্টে দারুণ এক নাটকীয় ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছে। লক্ষ্য মাত্র ১৪৮। জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমন সমীকরণ নিয়ে এই ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে মহা বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

 

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের তোপে ধুঁকতে থাকে প্রোটিয়া ব্যাটাররা। ৯৯ রানে হারায় ৮ উইকেট। তবে কাগিসো রাবাদা এবং মার্কো ইয়ানসেনের ব্যাটে ভর করে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

 

বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি। দুইয়ে আছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দলের পয়েন্ট ৫৮.৮৯। আর তিনে থাকা ভারতের পয়েন্ট শতাংশ ৫৫.৮৮। এখন পর্যন্ত ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছে তারাই। তবে চারে থাকা শ্রীলংকাও ক্ষীণ আশা নিয়ে অপেক্ষা করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য।

 

মেলবোর্নে বর্তমানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে ভারত ও অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টের ৩য় ইনিংসে এরইমাঝে ৩৩৩ রানের লিড নিয়ে ফেলেছে তারা। বাকি আছে ৫ম দিনের রোমাঞ্চ। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার ফাইনালে উঠে যাওয়ার খবরটা নিশ্চিতভাবেই বেশ চাপ বাড়াবে ভারতের ওপর। যদিও এই একই খবর খানিক স্বস্তি দেবে অস্ট্রেলিয়াকে।

 

দেখে নেয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে কোন দলের সামনে কেমন সমীকরণ অপেক্ষা করছে

 

ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার অঙ্ক

 

বোর্ডার গাভাস্কার সিরিজ জিতলেই লর্ডসের ফাইনালে যাবে অস্ট্রেলিয়া।

 

সিরিজ ড্র হলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ১ ম্যাচে জয় দরকার অজিদের।

 

শ্রীলঙ্কার সামনে ক্ষীণ আশা

 

বোর্ডার-গাভাস্কার সিরিজে ১-১ সমতায় শেষ হতে হবে। বিপরীতে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে হবে লঙ্কানদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT