দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
টেস্ট ভাগ্যের টানাপোড়েনে মাহমুদুল্লাহ’র

টেস্ট ভাগ্যের টানাপোড়েনে মাহমুদুল্লাহ’র

স্পোর্টস ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): তিন ফরম্যাটে আলাদ আলাদা দল সাজানো পরিকল্পনা বিসিবি বেশ কিছুদিন ধরেই। এই পরিকল্পনার অংশ হিসেবেই মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ার পড়তে যাচ্ছে হুমকির মুখে। টিম ম্যানেজমেন্ট চায় অভিজ্ঞ এই ক্রিকেটার যেন পুরো মনযোগটা সীমিত ওভারের ক্রিকেটেই দিক। এমনকি টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত কাপ্তানকে নিজের টেস্ট ক্যারিয়ার নিয়ে ভাবতেও বলেছে বোর্ড।

সবশেষ ১০ ইনিংসে ফিফটি কেবল একটি, গড় ২১! এই ১০ ইনিংসে ৩০ বা তার বেশি রান করতে পেরেছেন মোটে দুই ইনিংসে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ২৫ রানের পর দ্বিতীয় ইনিংসে কোন রান না করে আউট হয়েছেন নাসিম শাহের হ্যাটট্ট্রিক বলে। বিশেষ করে হ্যাটট্রিক বল জেনেও অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বল যেভাবে খেলেছেন আর আউট হয়েছেন তাতে তার শট নির্বাচন নিয়েও ওঠে প্রশ্ন!

এক যুগের বেশি সময় দেশের প্রতিনিধিত্ব করা একজন ব্যাটসম্যানের টেস্ট খেলার মানসিকতা যখন সংশয়ে সাথে বোর্ডও চায় ফরম্যাট বিবেচনায় দল সাজাতে তখন মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্যারিয়ার হুমকিতে পড়াই স্বাভাবিক। এ নিয়ে দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে মাহমুদউল্লাহর সাথে আলোচনা করতেও বলা হয়েছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ এমনটাই নিশ্চিত করেন নির্বাচক প্যানেলের এক সদস্য।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য ‘ক্রিকবাজকে’ বলেন, ‘লংগার ভার্সন ক্রিকেটে তার ভবিষ্যত নিয়ে আমরা আমদের প্রধান কোচকে তার সাথে কথা বলতে বলেছি। ইতোমধ্যে তারা আলোচনাও করেছে এবং তাকে এ বিষয়ে পুনর্বিবেচনা ও সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগী হতে পরামর্শও দেওয়া হয়েছে।’

এতে স্পষ্ট আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্টে রিয়াদেকে দলে জায়গা দিতে বেশ দোটানায় নির্বাচক, টিম ম্যানেজমেন্ট। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিজ্ঞ এই ক্রিকেটারকে না দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবেনা। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে আজ (১৩ ফেব্রুয়ারি) বৈঠকে বসার কথা নির্বাচকদের যেখানে নিশ্চিতভাবেই আলোচনা হবে রিয়াদের ভবিষ্যত নিয়েও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT