দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ট্রাম্পের নির্বাহী আদেশে সই : হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’

ট্রাম্পের নির্বাহী আদেশে সই : হুতি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরান সমর্থিত ইয়েমেনের হুতি সংগঠনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখায় হুতি যখন ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে, তখনই ট্রাম্প নির্বাহী আদেশে সই করলেন।

 

আদেশে বলা হয়েছে, ‘হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।’

 

নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও প্রাণঘাতি হামলার জন্য হুতিরা দায়ী।’

 

ট্রাম্পের ওই নির্দেশে আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রবিওকে হুতিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

 

গাজার প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজ এবং ব্রিটেন-মার্কিন বাহিনীর নৌযানে ১০০টির বেশি অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

 

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস-এর মুখপাত্র আবু উবাইদা তার বক্তব্যে হুতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তারা একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT