দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৪ জুন ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ইরাকের ইমাম আলী ঘাঁটিতে হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও এ হামলা হলো। খবর আলজাজিরার।

 

মঙ্গলবার (২৪ জুন) সকালে আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক ইরাকের ইমাম আলী ঘাঁটিতে রাডার সিস্টেমে হামলার খবর প্রকাশ করছে। বাগদাদ-ভিত্তিক টেলিভিশন চ্যানেলটি এ ঘটনার একটি ছবিও প্রকাশ করে। তবে কে এই হামলা চালিয়েছে তা জানায়নি।

 

ইমাম আলী ঘাঁটিটি ইরাকের ধীকার গভর্নরেটে অবস্থিত। যা প্রাদেশিক রাজধানী নাসিরিয়া থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

 

ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তবে ইরান জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

 

তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ।

 

তিনি বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না।

 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী ৬ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। এই সময়ে দুপক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে।

 

তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT