দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণে নতুন রহস্য

ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণে নতুন রহস্য

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৩ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরণে নতুন রহস্য তৈরি হয়েছে। কারণ বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন বিশেষ বাহিনীর সক্রিয় দায়িত্বরত সৈনিক ছিলেন। তার গাড়িটি বিস্ফোরণের আগে তিনি নিজেকে গুলি করে হত্যা করেন। বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হন।

লাস ভেগাসে পুলিশ জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তিও মার্কিন সেনাবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। কলোরাডোর বাসিন্দা ম্যাথিউ অ্যালান লিভেলসবার্গার (৩৭) ওই গাড়ির চালক ছিলেন। তিনি ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন।

পুলিশ আরও জানায়, লিভেলসবার্গারের মৃত্যুর কারণটি একটি স্ব-প্ররোচিত বন্দুকের গুলি।

 

তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। নববর্ষের দিনে জ্বালানি ক্যানিস্টার এবং আতশবাজিতে ভরা গাড়িটি বিস্ফোরিত হলে সাতজন আহত হন। তারা সামান্য পরিমাণ আহত হয়েছেন।

লিভেলসবার্গার সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন।

এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও অসাধারণ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন লিভেলসবার্গার এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।

কর্মকর্তারা আরও জানান, লিভেলসবার্গার একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন; যিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ ঘাঁটিতে সময় কাটিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT