দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৪, আহত ১০

২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।নিহতরা হলেন-রাণীশংকৈল উপজেলার আলসেয়া গ্রামের মনছুর আলীর ছেলে আবু সাঈদ (১৭), একই গ্রামের রবিউল ইসলাম(২৮), জগদল গ্রামের মৃত বাচা মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তী গ্রামের আব্দুল জব্বার (৪৫)। আহতদের মধ্যে দুজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং বাকি আটজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তী গ্রামের ভাঙ্গারু নামে এক ব্যক্তির আমবাগানে পাহাড়ার কাজে নিয়োজিত ছিলেন রবিউল ইসলাম ও নুরুল ইসলাম। বজ্রপাতে রবিউল ঘটনাস্থলে এবং নুরুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রফিকুল ইসলাম রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন জগদল গ্রামের রহিম উদ্দীনের ছেলে ও নুরুল হক বাচা মোহাম্মদের ছেলে। এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দালালবস্তী গ্রামে মাঠে কাজ করার সময় আব্দুল জব্বার বজ্রপাতে ঝলসে গিয়ে মারা যান।

রানীশংকৈল উপজেলার আলসিয়া এলাকায় বজ্রপাতে আবু সাঈদ(১৭) নামে এক স্কুলছাত্র মারা যায়। নিহত আবু সাঈদ ওই এলাকার মনসুর আলীর ছেলে। রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, প্রতিবেশী আব্দুল খালেকের সঙ্গে মাঠে হাঁস আনতে গিয়েছিলেন আবু সাঈদ। বজ্রপাতে তিনি অকস্মাৎ ঝলসে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তবে প্রতিবেশীর কোনো ক্ষতি হয়নি। দুজনের অবস্থা আশংকাজনক দেখে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং অন্য আটজনকে চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT