দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডাকাতি করে ফেরার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ২ ডাকাত নিহত

ডাকাতি করে ফেরার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ২ ডাকাত নিহত

মুন্সীগঞ্জ, ১৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট): ডাকাতি করে ফেরার সময় দিনেদুপুরে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত একজনের নাম মাসুদ হাওলাদার। তার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। নিহত আরেকজনের নাম মোহাম্মদ হাসান।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী এসব তথ্য জানিয়েছেন।

‌‌র‌্যাবকর্মকর্তা বলেন, র‌্যাবের কাছে খবর ছিল শরীয়তপুরের গোসাইহাট থেকে ডাকাতি করে ফিরছে একদল ডাকাত। এমন খবরে র্যাব মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাঁও এলাকায় টহল বাড়ানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়।

ফারুকী জানান, এই ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে দুই ভরি ওজনের স্বর্ণের রিং, দেড় ভরি ওজনের হোয়াইট গোল্ডের রিং, দুই ভরি ওজনের তিন জোড়া কানের দুল, ব্রেসলেট ও মাথার টিকলিসহ মোট দশ ভরি স্বর্ণালঙ্কার, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT