দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ করোনায় আক্রান্ত তাদের কর্মীদের ৫ লাখ টাকা দেবে

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ করোনায় আক্রান্ত তাদের কর্মীদের ৫ লাখ টাকা দেবে

হেলথ ডেস্ক, ২৪ এপ্রিল ২০২০ইং (দেশপ্রেম রিপোর্ট):  করোনা ভাইরাসে কোনও কর্মী আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। সেই বিশ্বাস থেকে সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়। নগদ তার জায়গা থেকে শেষ পর্যন্ত মানুষ ও দেশের জন্য নিরলসভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ নগদ। মানুষের পাশে থাকার সেই প্রত্যয় থেকে এই দুর্যোগের সময়ও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে নগদের উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মীদের এই শ্রম ও ত্যাগকে গভীরভাবে শ্রদ্ধা করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াস ও কৃতজ্ঞতা থেকেই নগদ এ উদ্যোগটি নিয়েছে।

কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রথম থেকে অনেক বেশি সচেতন ডাক বিভাগের এ প্রতিষ্ঠানটি। যে কারণে ২৫শে মার্চ থেকে এর কর্মীরা হোম অফিস করছেন। কেউ যেন এই দুর্যোগের সময় আতঙ্কিত না হন, সে জন্য নিয়মিত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। এছাড়া মাঠ পর্যায়ে যারা মানুষের সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কাজ করছে নগদ।

দেশের এই সংকটময় পরিস্থিতিতে নগদ মানুষ ও দেশের প্রতি ভালোবাসা থেকেই মার্চেন্ট টু মার্চেন্ট খরচ ৬ টাকায় নামিয়ে এনেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাশুল না নেয়া এবং মাসে প্রথম এক হাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT