ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছে- বিএনপি ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপির সমাবেশের ভেন্যু ও উদ্ভূত পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Leave a Reply