দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩২৬, আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩২৬, আরো ৬ জনের মৃত্যু

ঢাকা, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৩২৬ জন রোগী ভর্তি হয়েছে বলেও জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম সাত দিনেই (০৭ আগস্ট পর্যন্ত) পূর্ববর্তী মাস জুলাইয়ের প্রায় সমান ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত জুলাই মাসে যেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন, সেখানে আগস্টের প্রথম সাত দিনেই সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৭৯ জন।

সরকারি হিসাব বলছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ জনের। এরমধ্যে গত এপ্রিলে ২ জন, জুনে ৩ জন, জুলাইতে ১৫ জন এবং আগস্টে ৯ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT