দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডেঙ্গু মোকাবিলা করতে হলে সারা বছর এডিস মশা বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে : বলেছেন, মোহাম্মদ নাসিম

ডেঙ্গু মোকাবিলা করতে হলে সারা বছর এডিস মশা বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে : বলেছেন, মোহাম্মদ নাসিম

ঢাকা, ১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ডেঙ্গু মোকাবিলা করতে হলে সারা বছর এডিস মশা বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে।

সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনুরোধ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘সারা দেশে এডিস মশা ধ্বংসের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সিটি করপোরেশনকে বলব, আগামী এক বছর আপনারা বছরব্যাপী ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান চালান, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান। ডেঙ্গু আমাদের চরম শিক্ষা দিয়েছে।’

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে এক বছর টার্গেট করে কাজ করেন। সময়ের কাজ সময় করেন। মানুষ ডেঙ্গু নিয়ে ভয়ে আছে, আতঙ্কিত হয়ে পড়েছে। আমি সিটি করপোরেশনকে বলবো নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করেন। স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবো এখন থেকে সারাদেশের পৌরসভাকে কাজে লাগান।

নাসিম বলেন, কোলকাতা যদি ডেঙ্গু মুক্ত করতে পারে আমরা কেন পারবো না। আজকের থেকে মনে করেন আমরা ডেঙ্গু বিরোধী যুদ্ধে নেমেছি। আগামী বছর যেনো ডেঙ্গুর প্রকোপ দেখা না দেয়। আমরা আপনাদের পাশে আছি। মানুষ কষ্টে আছে, নির্বাচনের সময় কিন্তু মানুষ এটা মনে রাখবে। শুধু কথা বলে কাজ হবে না, ডেঙ্গু মুক্ত করতে কাজ করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ বিএনপি নেতারা আইনের শাসনের কথা বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার দল স্বাধীনতা বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছে। জিয়া খুনীদের, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এরশাদের সময় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ফ্রিডম পার্টি গুলি করে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তখন কোথায় ছিল আপনাদের আইনের শাসন?

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, সবচেয়ে কঠিন সময় যখন ছিলো তখন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছেন, তার পাশে থেকেছেন।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, জাসদের নেতা মীর হুসাইন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু যখন ৬ দফা দিয়েছিলেন তখন বঙ্গবন্ধুর পাশে বঙ্গমাতা রাজনৈতিকভাবে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে তিনি বঙ্গবন্ধুর পাশে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়েছিলেন। এখন আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন অনেক চ্যালেঞ্জ দেখছি। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে বঙ্গমাতার মতো আত্মসংযমী হতে হবে। তাহলেই বঙ্গমাতার প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে।

এদিকে পরে রাজধানীর মতিঝিল বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আয়োজক হিসাবে এ সময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT