দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডেঙ্গু রোধে মসজিদের ইমাম সাহেবদের মতো লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়র সাঈদ খোকনের

ডেঙ্গু রোধে মসজিদের ইমাম সাহেবদের মতো লম্বা জামা-পায়জামা পরার পরামর্শ মেয়র সাঈদ খোকনের

ঢাকা, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার নগর ভবনে ডিএসসিসি আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর বাহক এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে মসজিদের ইমামসহ সবাইকে লম্বা জামা-পায়জামা ও মোজা পরার পরামর্শ দিয়েছেন।

কোরবানি পশুর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে মসজিদের খতিব-ইমামদের সঙ্গে মতবিনিময় সভা ও অ্যারোসল স্প্রে বিতরণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র বলেন, আপনারা লম্বা জামা, পায়জামা এবং মোজা পরতে পারেন। ইমাম সাহেবেরা এমন পরেন। একটু সচেতন হলে আমরা এ (ডেঙ্গু) থেকে মুক্তি পেতে পারি। মসজিদে নামাজের আগে অ্যারোসল স্প্রে করতে পারেন। সামান্য সচেতনতা আমাদের সবাইকে নিরাপদে রাখতে পারে।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে ডেঙ্গুমুক্ত করার ব্যাপারে আশা প্রকাশ করেন সাঈদ খোকন। এজন্য মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানান তিনি।

তিনি বলেন, তারা নিজ এলাকায় প্রতিটি মসজিদে ডেঙ্গু থেকে মুক্তির লক্ষ্যে দোয়া পাঠ করবেন। যেন এ শহর দ্রুত ডেঙ্গুমুক্ত হয়। কারণ আল্লাহ ধৈর্যশীল ও নামাজিদের পছন্দ করেন। আমরা ধৈর্য ধরবো ও নামাজের সঙ্গে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবো। নিশ্চয় তিনি আমাদের মাফ করবেন।

ডেঙ্গু রোগে নগরের মানুষ আক্রান্ত ও আতঙ্কিত উল্লেখ করে মেয়র বলেন, শিগগির আমরা দেখতে পারবো নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে। চারদিকে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তেমনি জনগণও যথেষ্ট সচেতন হয়েছে।

এসময় কোরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের নির্দেশনা মানতে ইমামদের প্রতি আহবান জানিয়ে সাঈদ খোকন বলেন, পশু নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হবে। কোরবানির পর বর্জ্য যথাযথ স্থানে ফেলে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এরজন্য প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার যথাসময়ে পৌঁছে যাবে। কোরবানির বর্জ্যে ডেঙ্গু যেন আবার জেঁকে বসতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT