দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম : মোদি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম : মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৯ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের ঠিক সাতদিনের মাথায় তাকে ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথোপকথনের পর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মোদি।

 

পোস্টে তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে খুব আনন্দিত হলাম। তার ঐতিহাসিক দ্বিতীয় অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা জানাই। আমরা একটি পারস্পরিক এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করব।’

 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার দ্বিতীয় অধ্যায় শুরু হওয়ার সঙ্গেই ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বহু বিশ্বনেতাই। শপথগ্রহণের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদিও। সাতদিন পর এবার তাকে ফোন করলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT