দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ড. ইউনুস কেন জিনিসের দাম কমাতে পারছেন না? সেটা আমরা জানতে চাই, জানাতে হবে : মান্না

ড. ইউনুস কেন জিনিসের দাম কমাতে পারছেন না? সেটা আমরা জানতে চাই, জানাতে হবে : মান্না

ঢাকা, ১৪ জানুয়ারী ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসেও গুণগত কোনো পরিবর্তন দেখা যায়নি।

 

তিনি বলেন, ‘আবার নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম বেড়েই চলছে। আপনি (ড. ইউনুস) কেন জিনিসের দাম কমাতে পারছেন না? আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারছেন না? সেটা আমরা জানতে চাই, জানাতে হবে।’

 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মান্না বলেন, ‘বৈষম্যহীন দেশ হবার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে? আমরা রাজনৈতিক দল করি, আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না।’

 

‘আমরা তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে টিসিবির ট্রাকের পণ্য বন্ধ হলো? এক কোটি পরিবারকে যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? গরিব পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট-ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে।’

 

মান্না বলেন, ‘একটা পত্রিকা লিখেছে, এবার শিশু খাদ্যে পর্যন্ত রেহাই দিলো না। শিশুদের খাদ্য ভ্যাট-ট্যাক্স বসেছে। এভাবে ইচ্ছে মতো ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দেওয়া যায় না। জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। পাঁচ মাসে এসরকারের কোনো সাফল্য নেই। ড. ইউনুসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।’

 

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপা সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT