দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ড. ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব ৪ আগস্ট দেওয়া হয়েছিল : নাহিদ ইসলাম

ড. ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব ৪ আগস্ট দেওয়া হয়েছিল : নাহিদ ইসলাম

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ২০২৪ সালের ৪ আগস্ট নতুন সরকার গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছিল এবং তাকে নতুন সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানান তিনি।

 

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ২০২৪ সালের ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে ওই কর্মসূচি ব্যর্থ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়, পাশাপাশি কারফিউ জারি করে হত্যাযজ্ঞ চালানো হয় বলে দাবি করেন তিনি।

 

নাহিদের বক্তব্য অনুযায়ী, সরকার মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করার পরিকল্পনা নেয় এবং আন্দোলনকারী নেতাদের হত্যা বা গুম করার আশঙ্কা তৈরি হয়। এ কারণে তারা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করেন।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য প্রদানকালে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া নেতাদের আন্দোলন প্রত্যাহারে চাপ দেওয়া হয়েছিল এবং ১৬ জুলাই থেকে গণমাধ্যমগুলোকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়।

 

তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দায়ী এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT