দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকার ধামরাইয়ে জামায়াতে ইসলামীর বিশাল জনসমাবেশ

ঢাকার ধামরাইয়ে জামায়াতে ইসলামীর বিশাল জনসমাবেশ

ধামরাই (ঢাকা), ৩০ আগষ্ট ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট):  আগামী জাতীয় নির্বাচনের প্রচার ও জনগণের সামনে জামায়াতের নির্বাচন পরবর্তী বাংলাদেশের শাসন সম্পর্কে ধারণা তুলে ধরার জন্য এ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিগত ১৭ বছরের অত্যাচার, নিপিড়ন, হয়রানির কথা তুলে ধরা হয় এই সমাবেশে। স্বাধীনতা পরবর্তী ৫২ বছর দেশের কোন উন্নতি করতে পারেনি কোনো রাজনৈতিক দল। যদি বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় আসতে পারে,জনগণ যদি জামায়াতে ইসলামকে ক্ষমতায় আনে তাহলে চোর-বাটপার,চাঁদাবাজি, টেন্ডারবাজি,ঘুষ,দূর্নীতি, হানাহানি,ধর্ষণ ও নারীর অধিকার কে ন্যায্যতা দিবে বটে দাবি করেছেন উপস্থিত  বক্তারা।

আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সকল ইসলামিক দলকে এক হওয়ার জন্য আহ্বান করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে।

যে বা যারা বাংলাদেশ জামায়াতে ইসলামকে স্বাধীনতা বিরোধী  করতে চাচ্ছে তাদের হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের জামায়াতে ইসলাম ১৯৭১ পরবর্তী বাংলাদেশে উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। ভবিষ্যতে আরো অবদান রাখার জন্য জনগণের  কাছে দোয়া প্রত্যাশা করেছে। বাংলাদেশের শান্তি ফেরাতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে জানিয়েছেন উপস্থিত বক্তারা।

 

এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন ,কেন্দ্রীয় মজলিসে শুরা  সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা জেলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত  ঢাকা-২০ এর এমপি পদপ্রার্থী ও ঢাকা জেলা নায়েবে আমির।এসময় তিনি তার বক্তব্যে বলেন,“ফ্যাসিস্ট হাসিনার বিচার,জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পূর্ণবাসন করতে হবে। জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে হবে।পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। ফেব্রুয়ারির আগে মৌলিক সংস্কার  না হলে নির্বাচন মেনে নিবে না বাংলাদেশের জনগন।নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে নির্বাচন হবে না বলে দাবী করেন তিনি।”

তিনি তার বক্তব্যে আরো বলেন,“বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল আওয়ামী গলায় কথা বলছে।তারা জুলাইকে পক্খিগত করার চেষ্টা করছে।আগামীর বাংলাদেশ বিনির্মানে তাদের কে সত্যের পথে ফিরে আসার আহ্বান করেন তিনি।”

 

এসময়  সমাবেশ স্থলের পাশেই ধামরাই উপজেলা দূর্গা মন্দির থাকায় বিশৃঙ্খলা এড়াতে মন্দির পাহারা দিতে দেখা গেছে জামায়াতের নেতা কর্মী ও স্বেচ্ছাসেবকদের।

 

এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারী ঢাকা জেলা।মাওলানা এবিএম কামাল হোসাইন, সহকারী সেক্রেটারী ঢাকা জেলা।এডভোকেট মোঃ শাহিদুল ইসলাম, আইন ও মানবাধিকার বিভাগীয় সেক্রেটারি ঢাকা জেলা।মোহাম্মদ হাসান মাহবুব মাস্টার, রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ঢাকা জেলা। অধ্যক্ষ মো: লুৎফর রহমান মোল্লা, সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি  ঢাকা জেলা।মাওলানা শামসুল আলম,আমীর ধামরাই পৌরসভা। মাওলানা মো: শাহাদাত হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারী সেক্রেটারি ঢাকা জেলা ও আসন পরিচালক ঢাকা-২০( ধামরাই)। মাওলানা মো: আ: হালিম,আমির ধামরাই থানা ও আসন সচিব ঢাকা-২০( ধামরাই)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT