দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকার শেরে বাংলা নগর, তেজগাঁওসহ আশেপাশে এলাকায় মিছিলের চেষ্টাকালে ২৪৪ জন গ্রেপ্তার : বিপুল ককটেল উদ্ধার

ঢাকার শেরে বাংলা নগর, তেজগাঁওসহ আশেপাশে এলাকায় মিছিলের চেষ্টাকালে ২৪৪ জন গ্রেপ্তার : বিপুল ককটেল উদ্ধার

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঝটিকা মিছিলের চেষ্টাকালে রাজধানী ঢাকার শেরে বাংলা নগর, তেজগাঁওসহ আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে সময়ে রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ— ডিবি এবং থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় ১৪টি ককটেলসহ বেশ কয়েকটি ব্যানার জব্দ করা হয়।

 

মঙ্গলবার বিকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

 

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। আজকেও এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়।

 

তিনি জানান, ডিএমপির ধারাবাহিক অভিযান ইতোপূর্বে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

নজরুল ইসলাম বলেন, আমাদের মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল অবস্থায় এসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখে দিতে ডিএমপির পাশাপাশি নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহযোগিতা করে যাচ্ছে।

 

রাজধানীবাসীর উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা নগরবাসীকে বলতে চাই— আপনাদের আশেপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। আমাদের অগ্রিম জানাতে পারলে আমরা ভালোভাবে তাদের মোকাবিলা করতে পারবো।

 

গ্রেপ্তারকৃতরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে গ্রেপ্তার হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে এসেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT