দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে

ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মাধ্যমে শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

 

তিনি জানান, রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষে নগরবাসীর উপহার বলে উল্লেখ করেন উত্তর সিটির প্রশাসক।

 

তিনি বলেন, “ঈদের নামাজের পর এখানেই ঈদ র‍্যালি আয়োজন করা হবে। আমরা যথাযথ নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য প্রস্তুত থাকব। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঈদের দিনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

 

মোহাম্মদ এজাজ আরও বলেন, “নগরবাসী এখন কোনো ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারবেন। ঈদ উপলক্ষে রাজধানীবাসী এই সড়কের পূর্বের তীব্র ভোগান্তি থেকে মুক্তি পেল।”ঈদের পর নগরীর সব অলিগলি ঘুরে ঘুরে দেখে খানাখন্দ থাকা সড়কগুলো দ্রুত ঠিক করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT