দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত : জানাজায় মানুষের ঢল

ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত : জানাজায় মানুষের ঢল

ঢাকা, ১৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। জানাজা পড়ান আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ধর্মীয় শিক্ষক আহসান হাবীব। আজ রবিবার বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

জানাজার সময় এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ভাইয়ের জন্য সবার কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘মানুষ মাত্রই ভুলত্রুটি হয়ে থাকে। উনার (এরশাদ) কোনও কাজে ভুল হয়ে থাকলে, তার ওপর কোনও ক্ষোভ থাকলে ক্ষমা করে দেবেন। আমি তার ভাই হিসেবে ক্ষমা চাচ্ছি।’

এর আগে সিএমএইচ থেকে এরশাদের লাশ ঢাকা ক্যান্টনমেন্ট জামে মসজিদে নেয়া হয়। আগামীকাল সোমবার সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা হবে। এরপর বেলা ১১টায় এরশাদের মরদেহ নেয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে। বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে সিএমএইচের হিমঘরে।

মঙ্গলবার সকাল ১০টায় এরশাদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে তার নির্বাচনী আসন রংপুরে। সেখানে জানাজার পর মরদেহ নিয়ে আসা হবে ঢাকায়। এরপর সেদিনই ঢাকার সামরিক কবরস্থানে দাফন করা হবে সাবেক এই রাষ্ট্রপতিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT