দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকা টিভিতে খবর প্রকাশ হওয়ার পরে পায়রা সেতুর টোল প্লাজায় নতুন জাতীয় পতাকা উড়ল

ঢাকা টিভিতে খবর প্রকাশ হওয়ার পরে পায়রা সেতুর টোল প্লাজায় নতুন জাতীয় পতাকা উড়ল

পটুয়াখালী, ১৮ সেপ্টেম্বর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): অবশেষে পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় উড়ানো হলো নতুন জাতীয় পতাকা। কয়েক দিন ধরে সেখানে ছেঁড়া-ফাটা পতাকা উড়তে দেখা গেলেও সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

 

গতকাল বুধবার ঢাকা টিভিতে -এ ছেঁড়া পতাকার খবর প্রকাশিত হলে সেতু কর্তৃপক্ষের টনক নড়ে। এক দিনের মধ্যেই তৈরি করা হয় নতুন পতাকা এবং আজ বৃহস্পতিবার সকালে টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে ফ্ল্যাগস্ট্যান্ডে তা উত্তোলন করা হয়।

 

পায়রা সেতুর দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন দুঃখ প্রকাশ করে জানান, নিয়মিত পতাকা ওঠানো ও নামানোর দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মী পতাকা ছেঁড়ে গেলেও কর্তৃপক্ষকে জানায়নি। এটি তার দায়িত্ব অবহেলা এবং অসচেতনতা ছাড়া কিছু নয়। এ ঘটনায় তাকে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT