দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টিতে যোগ দিলেন

ঢাকা মহানগর উত্তরের বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টিতে যোগ দিলেন

ঢাকা, ২২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন। এসময় তার সঙ্গে বিএনপির আরো শতাধিক নেতাকর্মী জাপার রাজনীতিতে নিজেদের নাম লেখান। জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

বিএনপি নেতা মঞ্জুর হোসেন বলেন, ৮৬ সাল থেকে আমি বিএনপির রাজনীতি করছি। বিগত এক যুগ হয়ে গেল জনগনের কল্যাণে কোনো কাজ করার সুযোগ পাচ্ছি না। এরশাদের মৃত্যুর পর তার জনপ্রিয়তা দেখে আমি অনুপ্রাণিত হই। এরশাদের আদর্শ ছিল জনকল্যাণমূলক। তার অহিংস রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ থেকে আমি জাপার রাজনীতিতে যোগদান করলাম।

বিএনপি নেতা সৈয়দ মনজুর হোসেনকে অভিনন্দন জানিয়ে জিএম কাদের বলেন, আমরা এখনো শোকাহত। আপনাদের এই যোগদান শোককে শক্তিতে পরিণত করবে। জাপার রাজনীতিতে বিশ্বাস করেই বিএনপির নেতাকর্মীরা যোগদান করছেন। আগামীতে আরো নেতাকর্মী জাপা যোগ দিবে বলে আমি আশা করি।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দেশ। আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদই এদেশের সকল ধর্মের মানুষকে শান্তি ও নিরাপত্তার মধ্যে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেছেন। আমরা তার আদর্শই বাস্তবায়ন করে যাব।

জাপা সুত্রে জানা যায়, জাপার রাজনীতিতে যোগ দিয়েই বিএনপি নেতা সৈয়দ মঞ্জুর হোসেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে নিয়োগ পেয়েছেন। এ সক্রান্ত একটি নির্বাহী আদেশ শিগগিরই গণমাধ্যমে পাঠানো হবে বলেও জানায় ঐ সুত্রটি।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও সুজন দে প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT