দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তরুণ স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের হ্যাটট্রিকে উড়ন্ত জয় পেল আর্জেন্টিনা

তরুণ স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের হ্যাটট্রিকে উড়ন্ত জয় পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, ১১ সেপ্টেম্বর ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা দলে ছিলেন না সুপার স্টার লিওনেল মেসি। তবে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মেসির অভাব বুঝতে দেননি তরুণ স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। বুধবার প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-০ গোলে দাপুটে জয় কুড়ায় আর্জেন্টিনা। ম্যাচে হ্যাটট্রিক করেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। দুদিন আগে অপর প্রীতি ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্রতে খেলা শেষ করেছিল আর্জেন্টাইনরা।

দুজনের খেলার ধরন এক, মাঠের একই জায়গায় খেলতে পছন্দ করেন। সে কারণেই মূল একাদশে মেসি থাকলে সুযোগ পেতেন না পাওলো দিবালা। এডগার্ডো বাউজা, হোর্হে সাম্পাওলি, লিওনেল স্কালোনি- প্রত্যেক কোচই এই ব্যাপারটা ভেবে মেসি-দিবালাকে একসঙ্গে খেলাননি। এখন তো মেসি নেই, পাওলো দিবালার সামনে সুযোগ ছিল দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতে আর্জেন্টাইন দলে নিজের অপরিহার্যতা প্রমাণ করার। প্রথম ম্যাচে সেটা করে দেখাতে পারেননি না জুভেন্টাসের এই তারকা ফরোয়ার্ড। চিলির বিপক্ষে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল আর্জেন্টিনা। আর বুধবার দিবালাকে মূল একাদশেই রাখেননি স্কালোনি। এদিন একাদশে সুযোগ পান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল ও ইজেকিয়েল প্যালাসিওসের মতো তরুণদের। আর মূল স্ট্রাইকার হিসেবে ছিলেন লাউতারো মার্টিনেজ। ম্যাচে শুধু প্রথমার্ধে খেলেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার, দ্বিতীয়ার্ধে তার জায়গায় দিবালাকে মাঠে নামান কোচ স্কালোনি। মাত্র ৪৫ মিনিট খেললেও ওই ৪৫ মিনিটেই যা করার করে দিয়ে যান মার্টিনেজ। তার হ্যাটট্রিকের মাঝে ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন পিএসজির মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এই নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে ১৩ ম্যাচ খেলে ৯ গোল পেলেন মার্টিনেজ।

টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনার সঙ্গে খেলতে এসেছিল মেক্সিকো। তবে আর্জেন্টিনার সাবেক কোচ জেরার্ডো মার্টিনোর বর্তমান দল মেক্সিকো মেসিহীন আর্জেন্টিনার বিপক্ষে পাত্তাই পেলো না । বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল তারা। উলভসের স্ট্রাইকার রাউল জিমেনেজ, নাপোলির উইঙ্গার হারভিং লোজানো, অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার হেক্টর হেরেরা, পোর্তোর উইঙ্গার হেসুস কোরোনা সবাই ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT