দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তাইওয়ানের কাছে ২.২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

তাইওয়ানের কাছে ২.২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মার্কিন পররাষ্ট্র দপ্তর আবরামস ট্যাঙ্ক ও স্টিঞ্জার ক্ষেপণাস্ত্রসহ সম্ভাব্য ২.২ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র তাইওয়ানের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। সোমবার পেন্টাগন একথা জানায়। এমন ঘোষণায় বেইজিং ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, চীন তাইওয়ানকে এখনো তাদের ভূখন্ডের অংশ হিসেবে বিবেচনা করে থাকে। সম্ভাব্য অস্ত্র বিক্রির ব্যাপারে এরআগে তারা ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে।

প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, সম্ভাব্য অস্ত্র বিক্রির এ চুক্তির ব্যাপারে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। এতে ১০৮টি এম১এ২টি আবরামস ট্যাঙ্ক, ২৫০ টি স্টিঞ্জার ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রির কথা অন্তর্ভূক্ত থাকবে।

ডিএসসিএ’র এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত ট্যাঙ্ক বিক্রি গ্রহীতাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বহরের আধুনিকায়নে এবং বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধি অবদান রাখবে। এছাড়া এতে তাদের স্বদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে। এসব ক্ষেপণাস্ত্র গ্রহীতা দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নে সহায়তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা সহায়ক হবে। এছাড়া এটি এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হবে।

ডিএসসিএ জানায়, ‘এ অঞ্চলের মৌলিক সামরিক ভারসাম্যের’ ক্ষেত্রে এর কোন বিকল্প নেই। এ মাসের গোড়ার দিকে চীন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র বিক্রির ব্যাপারে বেইজিংয়ের বিরোধীতার কথা জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত অত্যন্ত স্পর্শকাতর এবং ক্ষতিকর এটা যুক্তরাষ্ট্রকে বুঝতে এবং এক চীন নীতি মেনে চলতে আমরা বারবার গুরুত্বারোপ করেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT