দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তামিমের চট্টগ্রাম এনসিএলে বিদায়, খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ারে

তামিমের চট্টগ্রাম এনসিএলে বিদায়, খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ারে

স্পোর্টস ডেস্ক, ২২ ডিসেম্বের ২০২৪ইং (দেশপ্রেম রিপোর্ট): চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ইলিমিনেটর ম্যাচে খুলনা বিভাগের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিভাগ। চলতি এই আসরে টেনেটুনে সুপার ফোরে ওঠে তামিমের দল চট্টগ্রাম বিভাগ। কিন্তু সেখানেই শেষ, ইলিমিনেটর ম্যাচে খুলনা বিভাগের কাছে হেরে আজ (শনিবার) ইয়াসির আলি রাব্বি নেতৃত্বাধীন চট্টগ্রাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সুপার ফোরের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম ও খুলনা। টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম অধিনায়ক ইয়াসির রাব্বি। শুরুতেই উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে তাদের বিপর্যয় থেকে টেনে তোলে আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ মিঠুনের জুটি। ৫ ওভারেই তারা দলীয় সংগ্রহ ৫০ রান এনে দেন।

 

এর আগে প্রথম ওভারেই ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে যান এনামুল হক বিজয়। পরে ৪৪ রানের জুটি গড়েন তামিম-মিঠুন। আজিজুল তামিমের বিদায়ে ভাঙে সেই জুটি। ১৬ বলে একটি চার ও ২ ছক্কায় তিনি ২০ রান করেন। মিঠুনও বিদায় নেন পরপরই, ১২ বলে একটি চার-ছক্কায় করেন ১৬ রান। মাঝে থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে ফেরেন ইমরুল কায়েস (১৭) ও নাহিদুল ইসলাম (১৮)।

 

নুরুল হাসান সোহান প্রায় শেষ পর্যন্ত টিকে থেকে খুলনাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। একপ্রান্ত আগলে রেখে এই কাপ্তান ৩৯ বলে ৬টি চার ও ২ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ ৫২ রান করেন। এ ছাড়া আর কেউ বলার মতো রান না পাওয়ায় নির্ধারিত ২০ ওভারের ৩ বল বাকি থাকতেই ১৪৬ রানে গুটিয়ে যায় খুলনার ইনিংস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আহমেদ শরিফ, এ ছাড়া ফাহাদ হোসেন ৩ এবং ইরফান হোসেন একটি উইকেট শিকার করেছেন।

 

১৪৭ রানের লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরুর পর ১১ রানেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় চট্টগ্রাম। ৯ বলে ৮ রান করেন জাতীয় দলের এই ব্যাটার। পরবর্তীতে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪২ রান নিতেই চট্টগ্রাম বিভাগ ২ উইকেট হারায়। অল্প সময়ের ব্যবধানে ফেরেন সাদিকুর রহমান (১১) ও মুমিনুল হক (৮)। মাঝে শাহাদাত হোসেন দীপু ১৪ বলে ২টি চার ও এক ছক্কায় ২১ রান করেন। ইরফান শুক্কুরও আউট হয়ে যান ৭ রানে।

 

শেষদিকে ইয়াসির রাব্বি ও নাঈম হাসান জয়ের পথে ছুটলেও ২০ ওভার শেষে তারা ১৩৯ রান তুলতে সক্ষম হয়। রাব্বি আউট হয়েছেন ২৭ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৩৭ রান করে। এ ছাড়া নাঈম সমান বল ও বাউন্ডারি খেলে ৩৪ রান করেন। বিপরীতে খুলনার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মাসুম খান টুটুল ও মেহেদি হাসান রানা। তবে ফাইনালে উঠতে হলে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের সঙ্গেও জিততে হবে খুলনাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT