দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তামিমের প্রশ্নে আফ্রিদি শোনালেন নিষ্ঠুর বাস্তবতা

তামিমের প্রশ্নে আফ্রিদি শোনালেন নিষ্ঠুর বাস্তবতা

স্পোর্টস ডেস্ক,  ০৪ জানুয়ারি২০২৫ইং (দেশপ্রেম রিপোর্ট): উপমহাদেশে তারকা ক্রিকেটারদের রাজনীতিতে জড়িয়ে পড়ার উদাহরণ কম নয়। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তো পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছেন। সে হিসেবে রাজনীতির প্রতি ঝোঁক আছে অনেকেরই। কিংবদন্তি শহিদ আফ্রিদিরও তেমন ইচ্ছে আছে নাকি; জানতে চেয়েছেন বাংলাদেশে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যার উত্তরে অবশ্য রসিকতা করতে ছাড়েননি আফ্রিদি।
চলছে বিপিএলের ১১তম আসর। যেখানে শহিদ আফ্রিদি এসেছেন চিটাগং কিংসের মেন্টর হয়ে। চিটাগংয়ের ডাগআউটে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে। তবে এবার নিজ দল ছেড়ে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের নিয়ন্ত্রণে দলটির হোটেলে গিয়েছিলেন তিনি।
সেখানে গিয়ে মেয়ের জামাতা শাহীন শাহ আফ্রিদি, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী ও পাকিস্তানি আলরাউন্ডার ফাহিম আশরাফের সঙ্গে দেখা করে এসেছেন। এসময় রুমে আড্ডা দিয়ে সবাইকে একসঙ্গে খেতেও দেখা গেছে। যা শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে।
সেই আড্ডায় টেবিলের এক কোনে বসে থাকা তামিম হঠাৎ আফ্রিদিকে প্রশ্ন করে বসেন- ‘রাজনীতিতে আসবেন নাকি শহিদ ভাই। যার উত্তরে আফ্রিদির জবাব- তোমাদের অবস্থা দেখে আর ইচ্ছে নেই।’ আফ্রিদির এমন উত্তরে তখন অট্টহাসিতে ভেঙে পড়তে দেখা গেছে সবাইকে।
আফ্রিদির এমন উত্তরটা যে ক্রিকেটারদের রাজনীতিতে আসা নিয়ে তার দেখা বাজে অভিজ্ঞতার আলোকে সেটা বলায় যায়। কেননা, রাজনীতিতে জড়িয়ে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও তার বর্তমান ঠিকানা জেল। অন্যদিকে বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের পরিণতিও অনেকটা একই রকম। দু’জনই এখন আত্মগোপনে।
সাকিব দেশে ফিরতে চেয়েও পারছেন না। যে কারণে অবসর বলার আগেই এক রকম ক্যারিয়ারের ইতি ঘটে গেছে তার। আর মাশরাফি তো বিপিএলেও খেলতে পারছেন না। এমন কি কোথায় আছেন তিনি সেটাও জানা যাচ্ছে না। দেশে দু’জনের নামেই হয়েছে বেশ কিছু মামলা। তারকা ক্রিকেটারদের এমন রাজনৈতিক পরিহাস দেখার পর আফ্রিদির এমন উত্তর তাই যথার্থই বলা চলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT