দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তামিমের সুস্থতা কামনা করে মাশরাফী-মালিঙ্গা- কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে পোস্ট দিলেন

তামিমের সুস্থতা কামনা করে মাশরাফী-মালিঙ্গা- কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে পোস্ট দিলেন

স্পোর্টস ডেস্ক, ২৫ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ডিপিএলের ম্যাচ খেলতে নেমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। ইতোমধ্যে হার্টে রিং পরানো হয়েছে। এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে আশার কথা হচ্ছে জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে।

 

সোমবার (২৪ মার্চ) মারাত্মক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ককে দ্রুত ভর্তি করা হয় সাভারের কে‌পি‌জে স্পেশালাইজড হাসপাতালে। সেখানে ২২ মিনিট ধরে তাকে সিপিআর এবং ৩বার ডি-সি শক দেয়ার পর পরিস্থিতি চিকিৎসকদের নিয়ন্ত্রণে আসে। এরপর এনজিওগ্রামে একটি ধমনীতে ১০০ ভাগ ব্লক ধরা পড়লে সেখানে রিং (স্টেন্ট) বসানো হয়।

 

আশার কথা হচ্ছে রিং বসানোর পর জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে।

 

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আকস্মিক অসুস্থতায় বিস্মিত তার সতীর্থ থেকে শুরু করে বিশ্বের অনেক ক্রিকেটারই। তারা তার আশু রোগমুক্তি কামনা করছেন।

 

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, ”তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।’

 

লিটন দাস লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।’

 

জাতীয় দলের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, ‘মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল ভাই। অনেক অনেক দোয়া আপনার জন্য রইল, ভাই।’

 

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও তামিমের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘প্লিজ, সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।’

 

শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও তামিমের অসুস্থতায় উদ্বিঘ্ন। ফেসবুকে তার অফিসিয়াল পেজে লেখা হয়েছে, ‘তামিমের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। লড়াই চালিয়ে যাও, যেভাবে মাঠে সবসময় করে দেখিয়েছ।’

 

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছে, ‘তামিম ইকবাল, তাড়াতাড়ি সেরে ওঠো। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’

 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খান লিখেছেন, ‘তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ তায়ালা তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার শক্তি ও সাহস দিন। আমিন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT