দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
তামিম, সাইফুদ্দিন, রিয়াদ ও মাশরাফির ইনজুরি আশঙ্কাজনক নয়, বললেন খালেদ মাহমুদ সুজন

তামিম, সাইফুদ্দিন, রিয়াদ ও মাশরাফির ইনজুরি আশঙ্কাজনক নয়, বললেন খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক, ০১ জুন ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): তামিম-সাইফুদ্দিন, রিয়াদ কিংবা মাশরাফি। কারো ইনজুরিই আশঙ্কাজনক নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই সবাই পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠবেন। সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, নেটে ব্যাটিং করতে গিয়ে ব্যথা পেলে আসলে কিছু করার নেই। আমি বিশ্বাস করি এটা তেমন সিরিয়াস কিছু না। এক্সরে করলে আমরা বিস্তারিত জানতে পারব। একদিন পরেই আমাদের খেলা, আমি বিশ্বাস করি এই সময়ে সবাই ফিট থাকবেন। আমরা সেরা ১১ জনকে নির্বাচন করতে পারব।

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ দলের ওপেনার কতটা ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে বলতে গিয়ে সুজন বলেন, আমি মনে করি দলের সকল অভিজ্ঞ খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ। ইয়াংরাও ফর্মে রয়েছে। তামিম, মুশফিক, সাকিব, মাশরাফিদের মাঠে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিশ্বকাপে তাদের অভিজ্ঞতাটা খুব কাজে লাগবে। আমি বিশ্বাস করি লিগ পর্যায়ের ৯টি ম্যাচেই তাদের পাব।

মাশরাফি ও সাইফুদ্দিনের ইনজুরির প্রসঙ্গে তিনি বলেন, মাশরাফির একটা পুরনো ব্যথা ছিল। আমি মনে করি সেটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে সাইফুদ্দিনের একটা ব্যাক পেইন ছিল। আশা করছি আজ রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT