দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তারেক রহমান দেশে ফিরে নেতৃত্বে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন : হুমায়ুন কবির

তারেক রহমান দেশে ফিরে নেতৃত্বে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন : হুমায়ুন কবির

ঢাকা, ০২ অক্টোবর ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন এবং তাঁর ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি দলের নেতৃত্বে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তাঁর ফেরা নিয়ে বিএনপির কোনো দুশ্চিন্তা নেই।’

 

তিনি আরও জানান, বিএনপি নেতৃত্বাধীন জোট আগামী জাতীয় নির্বাচন নিয়ে সক্রিয় প্রস্তুতি নিচ্ছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকভাবে নির্বাচনের বিষয়টি দেখছেন। সময়মতো সবকিছু জানানো হবে— বলেন হুমায়ুন।

 

এ সময় সম্প্রতি নিউইয়র্কে ‘এনসিপি’ নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও লাঞ্ছিতের চেষ্টা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘এই হামলা আবারও প্রমাণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে, তারা আজ বিদেশেও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে।’

 

এদিকে, তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT