দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
তাসকিন আহমেদ বিব্রতকর রেকর্ড করলেন ঘরোয়া ক্রিকেটে

তাসকিন আহমেদ বিব্রতকর রেকর্ড করলেন ঘরোয়া ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক, ১৯ মার্চ ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর এবারের আসরে ব্যাটসম্যানদের রাজত্বের আরেকটি উদাহরণ দেখা গেল বিকেএসপির ৪ নম্বর মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংসে ছিল রানের ফোয়ারা, যেখানে আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার, করেছেন ১৪৯ রান। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠলেন তাসকিন আহমেদ—এবার অবশ্য বল হাতে!

 

মোহামেডানের এই পেসার বল হাতে উইকেট পেলেও দিনশেষে তার নাম লেখা হয়ে গেল এক বিব্রতকর রেকর্ডে। ১০ ওভার বল করে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ১০৭ রান! যা লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল। বিশেষ করে শেষ দুই ওভারে তার বোলিংয়ে বয়ে যায় রানের সুনামী। গাজী গ্রুপের ব্যাটার তোফায়েল আহমেদ ২৯ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার বড় অংশই আসে তাসকিনের শেষ দুই ওভারে—যেখানে তিনি দেন ৪৫ রান!

 

তাসকিনের এই ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে স্পেলের রেকর্ড ছিল ১০৪ রান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বেনোনিতে ১০৪ রান দিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন। গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেনও ৯ ওভারে ১০৪ রান খরচ করেছিলেন। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে এক নতুন মাত্রা যোগ করলেন তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT