দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শ্রীলঙ্কা সফরের আগেই তাসকিন ফিট হবেন বলে আশা করছি : বিসিবি

শ্রীলঙ্কা সফরের আগেই তাসকিন ফিট হবেন বলে আশা করছি : বিসিবি

স্পোর্টস ডেস্ক, ০৭ মে ২০২৫ইং (দৈনিক দেশপ্রেম রিপোর্ট): চোটে জর্জরিত তাসকিন আহমেদ এবারও মাঠের বাইরে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করার পর এবার বাদ পড়েছেন পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফর থেকেও। তবে স্বস্তির খবর—আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সিরিজের আগেই ফিট হয়ে উঠতে পারেন এই পেসার। বিসিবির চিকিৎসকরা দিচ্ছেন আশার কথা।

 

আকিলিস টেন্ডনের চোটে ভুগছেন তাসকিন। সমস্যার গভীরতা যাচাই করতে গিয়েছিলেন লন্ডনে, যেখানে তাকে দেখেছেন একজন গোড়ালির সার্জন, ক্রীড়া চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট। তিন পক্ষের সম্মিলিত মত—এ মুহূর্তে অস্ত্রোপচার নয়, বরং প্রয়োজন ধাপে ধাপে রিহ্যাব।

 

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী, যিনি তাসকিনের সঙ্গে ছিলেন ইংল্যান্ড সফরে, এক বিবৃতিতে বলেন, ‘বিশেষজ্ঞদের মত অনুযায়ী, তাসকিনের জন্য অস্ত্রোপচার ছাড়াই রিহ্যাবই এখন সবচেয়ে কার্যকর পথ। তাকে ধাপে ধাপে ফিটনেসে ফেরাতে এবং চোট নিয়ন্ত্রণে রাখতে রিহ্যাব প্রোগ্রাম সাজানো হয়েছে। আমরা তার অগ্রগতি নিয়ে আশাবাদী।’

 

রিহ্যাব সফলভাবে শেষ করতে পারলে আগামী জুনের শুরুতেই মাঠে ফিরতে পারেন তাসকিন। ফলে ১৩ জুন শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে থাকতেও পারেন তিনি। সিরিজ শুরু হবে ১৭ জুন গলে, দুই ম্যাচের টেস্ট দিয়ে। এরপর রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও।

 

তাসকিনের ফেরাটা গুরুত্বপূর্ণ কারণ, এই সফরেই বাংলাদেশকে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।

 

তাসকিন যদি ঠিক সময় মাঠে ফেরেন, তবে টাইগারদের পেস আক্রমণে ফিরবে ধার, বাড়বে আত্মবিশ্বাস। এখন সবকিছু নির্ভর করছে সেই রিহ্যাব প্রোগ্রামের সফলতার ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT